জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ মির্জা ফখরুলের

জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশন এবং সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, সমস্ত রাজনৈতিক দল, সংস্কার কমিশনে যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘদিন পরিশ্রম করে এই সনদটি আজ আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে আমি আমাদের দলের সালাহউদ্দিন আহমেদ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জুলাই সনদে স্বাক্ষর করেন।

এসবিডব্লিউ/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin