জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়লো, প্রজ্ঞাপন জারি

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়লো, প্রজ্ঞাপন জারি

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। ফলে এর কার্যক্রম চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সেই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। সে হিসাবে গত ১৫ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কমিশনের কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ায় সরকার। এবার দ্বিতীয় ধাপে কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin