জাতীয় সংসদের ৩০০ আসনের দেড়শটি চান নারীরা

জাতীয় সংসদের ৩০০ আসনের দেড়শটি চান নারীরা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের ৫০ শতাংশ অর্থাৎ দেড়শটি আসন নারীদের জন্য দাবি করেছেন নারী নেত্রীরা। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান নারী নেত্রীরা।

বৈঠকের পর উইমেন এন্টারপ্রেনিউর অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই যে নারীর সংখ্যা যেন বাড়ে। এটলিস্ট ১৫০টা সংসদীয় আসন যেন নারীদের দেওয়া হয়। এবং সেখানে ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা গভমেন্টকেও বলতে চাই যে, নারীরা যে ইলেকশনে আসছেন তাদের ডেফিনেটলি সাহায়তা দিতে হবে। আমেরিকাতেও দেখবেন এরকম কিন্তু নারীদের সহায়তা দেয়া হয়। তো সেখানে নারীদের একটু সাহায্য দেওয়া এবং তারা যেন ইলেকশনটা করতে পারেন, সেই রকম একটা ব্যবস্থা যেন নারীদের জন্য থাকে। আর নারীরা যেন স্বাচ্ছন্দে ভোটও দিতে পারেন, সেটা নিয়েও আমরা কথা বলেছি।’

তিনি বলেন, ‘আমরা চাই যে এটলিস্ট ৫০ শতাংশ, আপনার ৩০০টা সিট না বাট ১৫০টা সিট যেন নারীদের জন্য দেওয়া হয়। নারীরা যেন কন্টেস্ট করতে পারে সেই জিনিসটা আমরা একটু নিশ্চিত করতে চেয়েছি।’ নির্বাচনি তহবিল নিয়ে এই নারী নেত্রী আরও বলেন, ‘নারীদের পক্ষে একটু অসম্ভব, একটু কষ্টকর। একটু না অনেক কষ্টকর। কারণ সহজে কিন্তু ফ্যামিলি থেকেও ফান্ড পাওয়া যায় না নারীদের জন্য, যেটা নাকি পুরুষরা অহরহ পারেন। তো সেই জায়গাটাও, আমাদের কথা হলো নারীদের গভমেন্ট যদি একটু সহায়তা করেন তাহলে অনেক নারীই ইলেকশনে আসতে পারবেন।’ এক প্রশ্নের জবাবে নাসরিন ফাতেমা আরও বলেন, ‘দলগুলোকেও আমরা বলতে চাই, কোথাও দেখা যায় যে এটা ৫ শতাংশ, কোথাও দেখা যাচ্ছে ৭ শতাংশ, এভাবে মনোনয়ন দিচ্ছে। এভাবে না করে আমার মনে হয় উনারা যদি বলে যে এত পারসেন্ট দেবে, সেভাবে যদি হয় তাহলে জিনিসটা একটু ব্যালেন্স হবে।’

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin