জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা: জাতীয় যুব সংহতির একাংশের ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন অনুমোদন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকরুল আহসান শাহজাদা।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে পূর্বের জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে জাতীয় পার্টির  চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

নতুন আহ্বায়ক কমিটির নেতাদের বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জাতীয় যুব সংহতিকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ আদেশ এরই মধ্যে কার্যকর হয়েছে।

এসএমএকে/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin