জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ) বিকালে এই কমিটি ঘোষণা করা হয়।
২৭ সদস্যের কেন্দ্রীয় পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর শিকদার (জিয়া শিশু কিশোর মেলা), সিনিয়র সহ-সভাপতি কাজী জহুরুল ইসলাম বুলবুল (পারফেক্ট পাবলিকেশন্স) ও সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি (ইতি প্রকাশন)।
এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুল হক, (অনন্যা) ও মো. হেলাল উদ্দিন (হাসি প্রকাশনী), যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ (বর্ণমালা প্রকাশনী), হা. ন.ম শরীফুল হক শাহ্জী (শাহ্জী প্রকাশনী) ও মো.আমিনুর রহমান (প্রান্ত প্রকাশন), সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (কালিকলম প্রকাশনা) ও মো. উমর ফারুক (ভাষাতরী প্রকাশন)।
সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম হৃদয় (বাবুই প্রকাশনী), সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কলি (কলি প্রকাশনী), দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম (তৃণলতা প্রকাশ), সহ-দফতর সম্পাদক মো. মহসিন রুবেল, (মেরিট ফেয়ার প্রকাশন), অর্থ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন (বাড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স), সেমিনার সম্পাদক সাজেদা আলী হেলেন (নব আলো পাবলিকেশন্স), সহ-সেমিনার সম্পাদক এনাম রেজা (চমন প্রকাশ)।
কমিটির অন্য সদস্যরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ বিন কাসেম (নূর-কাসেম পাবলিশার্স), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশোভন ইফতেখার শাওন (ধ্রুপদ সাহিত্যাঙ্গন), পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন আহমেদ (দ্য রয়েল পাবলিশার্স), সাংস্কৃতি সম্পাদক মো. ফিরোজ মিয়া (নলেজ মিডিয়া)।
নির্বাহী সদস্যরা হলেন- ইকবাল হোসেন শানু (লাবনী), মো. তাজুল ইসলাম (বর্ণসাজ), ফজলুল হক মন্ডল (সূচয়নী পাবলিশার্স), মোহাম্মদ কাওসার আলম (নিউ নোভেল পাবলিকেশন্স), আবদুর রউফ বকুল (কথামেলা প্রকাশন) ও মো. জিয়া উদ্দিন জিয়া (জুঁই জেমি প্রকাশনী)।