জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের এ উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

অধিবেশন শুরুর আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক প্রেসিডেন্ট ও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মিশেল ব্যাশেলেটের সঙ্গে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন।

এমইউ/এমকেআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin