জাতিসংঘে গাজায় গণহত্যার বিষয় তুলবেন তুর্কি প্রেসিডেন্ট

জাতিসংঘে গাজায় গণহত্যার বিষয় তুলবেন তুর্কি প্রেসিডেন্ট

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আবারও জাতিসংঘের সাধারণ পরিষদে আওয়াজ তুলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি নারকীয়তা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানাবেন।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা জানান।

এরদোয়ান বলেন, ভাষণে থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক, গাজায় গণহত্যা ও সিরিয়ায় চলমান অস্থিরতা তুলে ধরবেন তিনি। সংবাদ সম্মেলনে পশ্চিমাদের ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়ার পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। একই সঙ্গে অন্যান্য দেশকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

গতবারও ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এরদোয়ান। এর আগেও বহুবার গাজায় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন তিনি।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin