জাতিসংঘের অন্দর সাজলো চীনা প্রযুক্তিতে

জাতিসংঘের অন্দর সাজলো চীনা প্রযুক্তিতে

জাতিসংঘ সাধারণ পরিষদ হল নতুন করে সংস্কার করা হয়েছে। আর এ কাজে ব্যবহার করা হয়েছে চীনের প্রযুক্তি ও সরঞ্জাম। সরবরাহকারী প্রতিষ্ঠান জানালো, এই আধুনিকায়ন ২০২৫ সালের আসন্ন উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে জাতিসংঘের কার্যকারিতা বাড়াবে।

জাতিসংঘের চলমান ৮০তম সাধারণ অধিবেশনের অংশ হিসেবে উচ্চপর্যায়ের সপ্তাহ শুরু হবে ২২ সেপ্টেম্বর। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় বিশ্বনেতারা জেনারেল ডিবেট এবং বিভিন্ন উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে একত্রিত হবেন।

জাতিসংঘ সদর দফতরের সব সম্মেলন কক্ষে বর্তমানে ব্যবহৃত কনফারেন্স সিস্টেমের সরঞ্জাম সম্পূর্ণরূপে চীনে নির্মিত। সাধারণ পরিষদ হল, নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য সম্মেলন কক্ষে ব্যবহৃত দশ হাজারেরও বেশি চীনা ডিভাইস বহু বছর ধরে জাতিসংঘের বহুপাক্ষিক কূটনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

চলতি ৮০তম অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে উদ্বোধন করেন নতুন সাধারণ পরিষদ সভাপতি আন্নালেনা বেয়ারবক।

সূত্র: সিএমজি

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025
মেসেজ থেকে কল—সব এক চশমায়! BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মেসেজ থেকে কল—সব এক চশমায়!

প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করছে স্মার্ট গ্লাস। মেটা সম্প্রতি উন্মোচন করেছে রে-ব্যান ডিসপ্লে। এতে চশ...

Sep 22, 2025

More from this User

View all posts by admin