জবি: পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আটক ছাত্রীকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ।
রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূরবক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়।
এছাড়া বাড়ির বাকি সদস্যদেরও করা নজরদারিতে রেখেছে পুলিশ।
আরএ