জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেরে পালিয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা। সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন তারা।
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রবিবার রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন। বিরোধীদলীয় নেতা ও সংসদের বিরোধীদলীয় প্রধান সিটেনি র্যানড্রিয়ানাসোলোনিয়াইকো এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের দপ্তরে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়েছি। তারা জানিয়েছে, প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।
এ তথ্য নিশ্চিত করলেও তবে রাজোয়েলিনার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি সিটেনি র্যানড্রিয়ানাসোলোনিয়াইকো।
বিস্তারিত আসছে ...