জেনেভা ক্যাম্পে সংঘর্ষ : হামলাকারী নাসিম গ্রেফতার

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ : হামলাকারী নাসিম গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে হাতে পিস্তল ও সামুরাই নিয়ে হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই যুবক এসকে নাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, "শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসকে নাসিমকে গ্রেফতার করা হয়। সে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে অস্ত্র হাতে হামলা করেছিল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা তার হাতে থাকা অস্ত্র উদ্ধারে কাজ করছি। আশা করছি, দ্রুতই তা উদ্ধার করা সম্ভব হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল, চুয়া সেলিম, পিচ্চি রাজা, গালকাটা মনু ও ইমতিয়াজ গ্রুপের সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ চলে আসছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এই সংঘর্ষে জাহিদ নামে এক যুবক ককটেল বিস্ফোরণে নিহত হন। ওই সময়ের একটি ভিডিওতে জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান এসকে জিলানী ওরফে কানা জিলানীর ছেলে এসকে নাসিমকে ডান হাতে পিস্তল ও বাম হাতে সামুরাই নিয়ে হামলা চালাতে দেখা যায়। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয়রা দাবি করেছেন, এসকে নাসিমের কাছে থানা থেকে লুট হওয়া কয়েকটি আগ্নেয়াস্ত্রও রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুনিয়া সোহেল মিরপুরের পল্লবী ক্যাম্প থেকে 'বোম কাল্লু’ নামের এক সন্ত্রাসীকে এনে ককটেল তৈরি করায়। গত বুধবার (২২ অক্টোবর) ওই ব্যক্তি ককটেল বানাতে গিয়ে আহত হন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin