জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বডির মিটিং অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বডির মিটিং অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বর্ডির মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে চেয়ারপারসন ছিলেন জেসিআই বাংলাদেশের বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ। উক্ত মিটিংয়ে জেসিআই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে মুখ্য বিষয় ছিল দীর্ঘ নয় মাস ধরে আলোচিত জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ট্রেজারি রিপোর্ট।

ওই রিপোর্টে জেসি আই বাংলাদেশের অনেক অনুষ্ঠানেরই সুষ্ঠু হিসাব (আর্থিক বিষয়াদি) পাওয়া যায়নি। তার অধীনে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে তাই জেসিআই বাংলাদেশের মেজরিটি বোর্ড মেম্বারসরা অনাস্থা প্রস্তাব পাস করেছে। উপস্থিত ৪৯ জন সদস্যের মধ্যে ৩১ জন ন্যাশনাল প্রেসিডেন্টের প্রতি অনাস্থা প্রকাশ করে ‘নো-কনফিডেন্স’ শো করেন বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্টের প্রতি।

তারা ট্রাস্টিদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সঠিকভাবে সাংগঠনিক যাচাই-বাছাই, আর্থিক অডিট এবং জেসিআই বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয়।

একই সঙ্গে উক্ত মিটিংয়ে ২০২৫ সালের অবশিষ্ট সময়ের জন্য জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের সব অনুষ্ঠান, কার্যক্রম ও আর্থিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবও গৃহীত হয়েছে পরবর্তী নোটিশ পাওয়ার পূর্ব পর্যন্ত।

আরবি

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin