ঝালকাঠী জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ, পদ ৪৫টি

ঝালকাঠী জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ, পদ ৪৫টি

ঝালকাঠী জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন অফিসসমূহে ৭টি পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ অক্টোবর বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীকে অবশ্যই ঝালকাঠী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, ঝালকাঠী

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই ঝালকাঠী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।কর্মস্থল: ঝালকাঠী

বয়স: ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা সিভিল সার্জনের কার্যালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: সমকাল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

এমআইএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin