ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত

ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার আঠারো মাইল এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা শিশুসহ দুজন নিহত নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পূর্বাতান এলাকার ভ্যানচালক নজরুল ইসলাম (৫৫) ও চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে সিফাত হোসেন (১০)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন।  

স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ভ্যানে সিফাতসহ কয়েকজন যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক নজরুল ইসলাম। পথে আঠারো মাইল এলাকায় মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়। এসময় আহত হন চালক নজরুলসহ দুজন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক নজরুল মারা গেছেন বলে জানান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ হায়ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় এ তথ্য নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin