ঝিনাইদহে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহে সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে লামিম হোসেন (৫) ও পাশ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্বজনরা জানান, শনিবার সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে বরশি দিয়ে মাছন ধরতে খালে যায়। মাছ ধরার একপর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায়। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin