ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহে অস্ত্র ও বিস্ফোরকসহ আতাউল মন্ডল (৪৮) নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৮ অক্টোবর) ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আতাউল কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। তিনি স্থানীয় জামাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে যৌথবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় আতাউল মন্ডলকে তার বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুটি রাবার বুলেট, একটি ককটেল, একটি ছোট ধারালো কুড়াল ও দুটি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক আতাউল মন্ডলের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin