ঝিনাইদহে প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে আটক

ঝিনাইদহে প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে আটক

সংগৃহীত ছবি।

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মো. মনজের আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পুজা মন্দিরে এ ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফুলহরি গ্রামের ফুলহরি হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে প্রতিমা বিনষ্টের ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। সিসিটিভি পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ওই ব্যক্তি মন্দিরের নির্মাণাধীন ৩/৪টি প্রতিমার মাথার অংশ খুলে নিয়ে যায়।

এ ঘটনায় মো. মনজের আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin