ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাতে উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের  ছাত্র।

স্থানীয়রা জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল হৃদয় হোসেন। সেসময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। কুষ্টিয়ায় নেয়ার পর ভোরে মারা যায় হৃদয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রাতে ওই ছাত্রকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেয়া হয়েছিলো। সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে কুষ্টিয়ায় রেফার্ড করি।

/এমএইচআর 

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin