ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু  

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু  

ঝিনাইদহ: সাপের কামড়ে ঝিনাইদহের মহেশপুরে মিথিলা খাতুন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বজনদের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ঘটনা মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin