ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

ঝিনাইদহ: সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে ঝিনাইদহে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব এবং কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল ইসলাম।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারির উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচ হাজার চারশ’ ৮৫ জন সুবিধাভোগী কৃষকের মাঝে ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মে মেট্রিক টন ডিএপি ও ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin