ঝটিকা মিছিল: আ. লীগ ও অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মী গ্রেফতার

ঝটিকা মিছিল: আ. লীগ ও অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১৪টি ককটেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ। তার ধারাবাহিকতায় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ঝটিকা মিছিল ও অপতৎপরতাকারীদের পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে। এ সময় রাজধানীর হোটেল, ছাত্রবাস ও ফ্লাটে আওয়ামী লীগের কোনও নেতাকর্মী থাকলে পুলিশকে জানানোর আহ্বান করেন পুলিশের এ কর্মকর্তা। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin