জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক

জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদরদফতরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মদ।

সোমবার (১৩ অক্টোবর) বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জিবুতিতে বাংলাদেশের সফল ক্ষুদ্রঋণ মডেল প্রয়োগ, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। 

জিবুতির প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসের প্রশংসা করে বলেন, তিনি জিবুতিতেও সুপরিচিত একটি নাম। এসময় তিনি অধ্যাপক ইউনূসকে পূর্ব আফ্রিকার দেশটিতে সফরের আমন্ত্রণ জানান। 

আবদুল কাদের কামিল মোহাম্মদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, ক্ষুদ্রঋণ বিষয়ে আপনার পরামর্শ প্রয়োজন। জবাবে অধ্যাপক ইউনুস জিবুতির আগ্রহকে স্বাগত জানান এবং প্রস্তাব করেন, জিবুতি একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাতে পারে, যাতে তারা সরাসরি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারে। 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সারা বছর প্রশিক্ষণ কার্যক্রম চালায়, যেখান থেকে আগত কর্মকর্তারা উপকৃত হতে পারেন।

অধ্যাপক ইউনূস দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরে বলেন, জিবুতি খুব প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানি করতে পারে।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin