জিইসির কনসার্টে গুলিতে আহত তরুণ ছাত্রদলের

জিইসির কনসার্টে গুলিতে আহত তরুণ ছাত্রদলের

চট্টগ্রাম: নগরের জিইসি এলাকায় কনসার্টে পুলিশের গুলিতে আহত নাজির শরিফ (২৩) ছাত্রদলের কর্মী। কনসার্টে উত্তেজনার খবর শুনে ছুটে গিয়েছিলেন তিনি।

নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম বলেন, আহত শরিফ ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের কর্মী। কনসার্টে ঝামেলা হচ্ছে শুনে ছুটে এসেছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমরা তাকে দেখতে গেছি। আশাকরি দ্রুত রিলিজ পাবেন।  

এ ঘটনায় করণীয় নির্ধারণে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।  

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কনসার্টে জয়বাংলা স্লোগানকে ঘিরে উত্তেজনা, ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় আহত হন মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) ও নাজির শরিফ (২৩)। তাদের তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin