জিয়া ফুটবল টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটির সভা 

জিয়া ফুটবল টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটির সভা 

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জিয়া ফুটবল টুর্নামেন্ট সফল করতে শৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা আবুল হাশেম বক্কর। শৃঙ্খলা কমিটির সদস্য সচিব শাহ আলমের সভাপতিত্বে এবং শাহেদ বক্সের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব দে পার্থ, শৃঙ্খলা কমিটির সদস্য মো. আলী, এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস, সিজেকেএস ক্রিকেট কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আলী মর্তুজা, এম এ সালামসহ অন্যরা।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির সদস্য শহীদ ইকবাল, মো. সেলিম, আশরাফুজ্জামান স্বপন, আনোয়ার হোসেন, কামরুল হোসেন কুতুবি, মো. হাসান, মো. সরওয়ার, ইব্রাহীম সাইফু, আমিন উল্লাহ, বজল আহমদ ও মিজানুর রহমান প্রমুখ।

সভায় আগামী ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া জিয়া ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচটি গেইটে শৃঙ্খলা কমিটির টিম দায়িত্বে থাকবে বলে জানানো হয়। পাশাপাশি স্টেডিয়ামের প্রবেশপথ ও ভিআইপি গ্যালারিতেও আলাদা টিম করার সিদ্ধান্ত হয়।

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin