জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ওরশ শনিবার 

জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ওরশ শনিবার 

চট্টগ্রাম: ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারী ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৭তম বার্ষিক ওরশ শরিফ।

এ উপলক্ষে দিনভর ওরশ কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, জিকির-আসকার, বিশ্বঅলি’র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, মিলাদ মাহফিলসহ আধ্যাত্মিক নানা আয়োজন।

ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে ফজরের পর রওজা শরিফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পর রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

ওরশ সম্পন্ন করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশ-বিদেশ থেকে আগত লাখো আশেক ভক্ত ও জায়েরীনদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।  

নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ সহস্রাধিক জনবল। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin