জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা পুনর্নির্মাণ

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা পুনর্নির্মাণ

চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চন্দনাইশ বরুমতি খালের খননকাজ শেষে যে বৈঠকখানায় বিশ্রাম নিয়েছিলেন, সেটি পুনর্নির্মাণ করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) এ বৈঠকখানার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণে ভূমিকা তুলে ধরে মেয়র বলেন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।  

বরুমতি খাল খনন কর্মসূচি ছিল গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও এলাকাবাসী ভোগ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিখার হোসেন, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সিআইপি হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনজুর আলম তালুকদার প্রমুখ।  

এআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin