জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী অক্টোবর মাসের ৮ অক্টোবর  নির্বাচন কমিশন গঠন ও নভেম্বরের ২৭ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.মো.শেখ গিয়াসউদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ অক্টোবর ২০২৫ নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে।

এতে বলা হয়েছে, ৮ অক্টোবর ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে তপশিল ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, মনোনয়ন জমা ও যাচাই–বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। ২৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে নির্বাচন কমিশন গঠন ও ভোট গ্রহণের তারিখ ছাড়া নির্বাচনের অন্য আনুষ্ঠানিকতার সম্ভাব্য তারিখ এখনও ঠিক হয়নি।

উল্লেখ্য, ২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে একবারও জকসু নির্বাচন হয়নি।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin