জলে গেলো ২ কোটির সংস্কার, যানজটে আটকে থাকা উপদেষ্টা পার হলেন মোটরসাইকেলে

জলে গেলো ২ কোটির সংস্কার, যানজটে আটকে থাকা উপদেষ্টা পার হলেন মোটরসাইকেলে

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ যানজটে আটকা পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে মহাসড়ক পরিদর্শনে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন। ঘণ্টাখানেক অপেক্ষার পরও যখন যানবাহন নড়ছিল না, তখন সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে যাত্রা করার।

চশমা চোখে, মাথায় হেলমেট পরে উপদেষ্টা যখন মোটরসাইকেলে চড়ে বসলেন, তখন উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের ঢেউ দেখা যায়। পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে পথ পরিষ্কার করতে শুরু করেন। এ সময় যানজটে আটকে থাকা অনেকে মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।

আশুগঞ্জ থানার ওসি খাইরুল আলম বলেন, উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হয়েছিলেন। সোহাগপুর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে করে যাত্রা চালিয়ে যান।

উপদেষ্টার সফর ঘিরে প্রশাসনের বিভিন্ন দফতর সকাল থেকেই তৎপর ছিল। তার সফর উপলক্ষে সড়কের খানাখন্দে ইট-বালু বিছানোসহ সাময়িক সংস্কারের কাজও চলছিল। তবে ভারী বৃষ্টিতে এবং অতিরিক্ত যানবাহনের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকেই যান চলাচলে ধীরগতি দেখা দেয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ভারী যানবাহন ও খানাখন্দে ভরা মহাসড়ক মিলিয়ে সকাল নাগাদ তা রূপ নেয় দুর্ভোগে।

এদিকে উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে তড়িঘড়ি করে সড়কে বালু ফেলে ইট বিছানো হয়েছে কয়েক স্তরের। উঁচু করা হয় মূল মহাসড়ক থেকে ১৫ ইঞ্চি। ভরাট করা হয় ছোট বড় গর্ত। এ ছাড়া মহাসড়কটি সচল রাখার স্বার্থে পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তবে কোনোভাবেই যানজট নিয়ন্ত্রণের আনতে পারেনি সংশ্লিষ্টরা।

তবে উপদেষ্টা আশার আগ মুহূর্তে সড়কে এমন অস্থায়ী কর্মযজ্ঞ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম না প্রকাশ করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, উপদেষ্টা আসার এক মুহূর্তে সড়কে এমন আয়োজন খুবই দুঃখজনক। কারণ জনগণ গত এক বছর ধরে এই মহাসড়কের ১২ কিলোমিটার অংশ দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কটি অস্থায়ী সংস্কারে খরচ ধরা হয়েছে ২ কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, ২০১৭ সালে একনেকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক নির্মাণে প্রস্তাবনা অনুমোদন হয়। গত ২০২০ সালে ৩টি প্যাকেজ কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এরপর করোনা মহামারি, বালু সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক দফা পিছিয়ে যায় মহাসড়কটির নির্মাণ কাজ। এর মধ্যে ২০২৫ সালে ৩১ জুলাই প্রকল্পের মেয়াদ শেষ হয়। সম্প্রতি আরও এক বছরের জন্য প্রকল্পের সময় বাড়ানো হয়। সেই সঙ্গে ১৬৩ কোটি টাকা ব্যয়ও বৃদ্ধি পায়।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin