জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী জানান, ধীতপুর ইউনিয়নের পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ফরহাদ ও একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধরে জেরে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষে আহতদেরকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে রবিবার সকালে মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin