জমজমাট মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা

জমজমাট মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা

চলছে বাংলাদেশে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। বাংলাদেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ 

প্লে-৪র্থ: জুনিয়র স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা।

৫ম-৮ম: মিডল স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। ৯ম-দ্বাদশ: হাইস্কুল এবং কলেজ।  বিষয়: গান, নাচ, অভিনয়,  চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। ৩টি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার।

মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এই সপ্তাহে ১০ ও ১১ অক্টোবর  মার্কস অলরাউন্ডার এর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের পাঠানতুলী দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাইস্কুল, লালাবাজার দ্বি পাক্ষিক উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, নাটোরের নবাব সিরাজ উদ্- দৌলা সরকারি কলেজ, পাবনা রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজে।

পরবর্তী আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বগুড়া, মাদারীপুর, ফরিদপুর  জেলায়। এভাবে পর্যায়ক্রমে সারাদেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.marksallrounder.com এবং যেকোনো প্রয়োজনে ফোন করা যাবে 09614516171 নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।     এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin