জনবল বাড়িয়ে রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা, ম্যানুয়ালি চলবে ভোট গণনা

জনবল বাড়িয়ে রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা, ম্যানুয়ালি চলবে ভোট গণনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জনবল বাড়িয়ে ভোট গ্রহণ শেষে আজকের মধ্যেই ফল ঘোষণা করা হবে। একই সঙ্গে ম্যানুয়ালি পদ্ধতিতে (হাতে ভোট গণনা) চলবে গণনা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ও উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, আপনাদের অক্লান্ত পরিশ্রম ইতিহাস হয়ে থাকবে। যারা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।

ভোট গণনা নিয়ে শিক্ষার্থী ও পদপ্রার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। ১৮ ঘণ্টায় জাকসুর হল সংসদের ১৮টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। তবে এখন বাকি কেন্দ্রীয় ছাত্র সংসদের গণনা কার্যক্রম শুরু হয়েছে।

বিকেলে নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন, মেশিনের মাধ্যমে ভোট গণনার।

এর আগে, বিকেলে জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে ম্যানুয়াল পদ্ধতিতে

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এ কারণে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা পার হলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin