‘জ্ঞানভিত্তিক সমাজ গড়াই জুলাই বিপ্লবের বাস্তবায়ন’

‘জ্ঞানভিত্তিক সমাজ গড়াই জুলাই বিপ্লবের বাস্তবায়ন’

বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিতে গুলশানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট (ইউভিটিআই)।

মঙ্গলবার (১১ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তরুণদের উন্নত জীবন ও জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতে পারলেই জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন হবে। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। সরকার এ খাতকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 

“নলেজ ইজ পাওয়ার—উল্কাসেমি বাংলাদেশকে সেই শক্তিই দিচ্ছে,” মন্তব্য করে তিনি জানান, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ জ্ঞাননির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, উল্কাসেমি বাংলাদেশকে গ্লোবাল নলেজের কেন্দ্রে নিয়ে গেছে। ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় জরুরি। আমরা শিগগিরই ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স, এআই ও ইউএলএসআই অ্যাকাডেমি কোর্স চালু করবো। হাইটেক পার্ক এটি তদারকি করবে এবং প্রতি বছর কারিকুলাম রিভিউ হবে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনায়েতুর রহমান জানান, ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর খাতে পাঁচ হাজার ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্য নিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ডিজাইন প্রতিষ্ঠান উল্কাসেমি তরুণ প্রকৌশলীদের বিশ্বমানের চিপ ডিজাইন দক্ষতা অর্জনে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin