জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না: ফারুক

জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, কিছু গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দিনের ভোট রাতে করে জনগণের অধিকার হরণ করেছে। ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকেও তারা বানচাল করতে চাচ্ছে। ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি।

বিএনপির এই শীর্ষ নেতা জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ফ্যাসিবাদই আর টিকতে পারবে না।

আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

ডিএইচবি/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin