জোবায়েদ হত্যা: জবানবন্দি দিতে বিচারকের খাসকামড়ায় তিন আসামি

জোবায়েদ হত্যা: জবানবন্দি দিতে বিচারকের খাসকামড়ায় তিন আসামি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন (২৫) হত্যা মামলায় তিন আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেছে পুলিশ। সেই জবানবন্দি রেকর্ডের জন্য মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিচারকের খাসকামড়ায় নেওয়া হয় তাদের।

তিন আসামি হলেন, মো. মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)।

এ সময় নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সিএমএম আদালতের পঞ্চম তলায় সাত নম্বর আদালতে নেওয়া হয়। এরপর তাদের বিচারকের খাসকামরায় নেওয়া হয়। এ সময় সিএমএম আদালতের সামনে জবির একদল শিক্ষার্থী খুনিদের বিচারের দাবিতে সমবেত হয়ে স্লোগান দেন।  

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাদের বংশাল থানা থেকে সংলগ্ন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর রৌশান ভিলার সিঁড়িঘরে জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বর্ষার গৃহশিক্ষক ছিলেন জোবায়েদ, মাহির তার পুরাতন প্রেমিক। আর আয়লান মাহিরের বন্ধু। ত্রিভুজ প্রেমের বলি হন খুনের শিকার জোবায়েদ।   কেআই/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin