জুবিনের মৃত্যুর নিয়ে ধোঁয়াশা, সরকারের কাছে যে দাবি গায়ক পাপনের

জুবিনের মৃত্যুর নিয়ে ধোঁয়াশা, সরকারের কাছে যে দাবি গায়ক পাপনের

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ চলে যাওয়ার সপ্তাহ অতিক্রম করেছে। কিন্তু শোক কাটছে না তার জন্মভূমি আসামের মানুষের। তাদের প্রাণের প্রিয় তারকা জুবিন গার্গের অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না। তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দুইবার এ শিল্পীর মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে বিশেষ দল। এর মাঝেই আসাম সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন সেখানকার জনপ্রিয় সংগীতশিল্পী পাপন।

জুবিনের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। এরই মধ্যে জুবিনের ব্যান্ডের সাবেক এক সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে আটক করা হয়েছে। নজরে রয়েছেন গায়কের ব্যক্তিগত সহায়ক সিদ্ধার্থ শর্মাও। এবার আসাম সরকারের কাছে তদন্তের গতি বাড়ানোর আর্জি জানালেন পাপন। জুবিনের মৃত্যুর খবর পেয়ে মুম্বাই থেকে ছুটে আসেন তিনি। শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সেখানেই ছিলেন। বার বার আবেগতাড়িত দেখা গিয়েছে তাকে। জুবিনের মৃত্যুর পর শোকাচ্ছন্ন তিনি।

আরও পড়ুন:‘ভার্জিন’ সালমান কাকে বিয়ে করার জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছেন‘রঘু ডাকাত’র জন্য পূজা দিলেন দেব

গায়কের উদ্দেশে পাপন লেখেন, ‘তোমার কথা খুব মনে পড়ছে ভাই। যেখানেই থাকো, ভাল থাকো।’ সেখানেই আসাম সরকারের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন জুবিনের বন্ধু পাপন। পোস্টে তিনি লেখেন, ‘দ্রুত তদন্তের অনুরোধ জানাচ্ছি। আমরা যে সব উত্তরগুলো খুঁজছি, সেগুলো যেন তাড়াতাড়ি পাই।’

এমএমএফ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin