জুবিনের নিরাপত্তাকর্মীর অ্যাকাউন্টে কোটি টাকা, তদন্তে নতুন মোড়

জুবিনের নিরাপত্তাকর্মীর অ্যাকাউন্টে কোটি টাকা, তদন্তে নতুন মোড়

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে ধোঁয়াশা। এ মুহূর্তে ঘটনার তদন্তভার বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে। এ ঘটনায় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন চারজন। এর মধ্যেই প্রকাশ্যে আর এক বিস্ফোরক তথ্য জানা গেছে। জুবিনের মৃত্যুর আগে তার দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাকের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি রুপির লেনদেন হয়েছিল।

এ তথ্য প্রকাশ্যে আসার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘ইডি’র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। জুবিনের মৃত্যুর ঘটনায় কোনো আর্থিক বিষয় জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। হিমন্ত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আশা করি কেন্দ্রীয় সংস্থা এই বিষয়টি খতিয়ে দেখবে।’

জুবিনের ঘটনায় ‘এসআইটি’ গ্রেফতার করেছে প্রয়াত গায়কের ব্যক্তিগত সহায়ক সিদ্ধার্থ শর্মাকে। সিদ্ধার্থ ছাড়া জুবিনের ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামীকেও গ্রেফতার করেছে এসআইটি। ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’র আয়োজক শ্যামকানু মহান্ত ও আর এক সংগীতশিল্পী অমৃতপ্রভ মহান্তকেও গ্রেফতার করা হয়েছে।

কীভাবে মৃগীরোগী জুবিনকে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামতে দেওয়া হলো, সেই প্রশ্ন বার বার তুলছেন অনুরাগীরা। জুবিনের ব্যান্ডের আর এক সদস্য পার্থপ্রতিম গোস্বামীর দাবি, সিদ্ধার্থ ও শেখরজ্যোতি মৃত্যুর আগের রাতে জুবিনকে ঘুমাতে দেননি। পরের দিন সকালে নিজেদের বিনোদনের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন জুবিনকে। এই কারণে সিদ্ধার্থ ও শেখরজ্যোতিকে তিনি কোনো দিন ক্ষমা করবেন না বলেও জানিয়ে দেন।

আরও পড়ুন:জুবিনের মৃত্যুতদন্তে নতুন মোড়, ব্যান্ডের আরও দুই সদস্য গ্রেফতারছোটপর্দার অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগে নির্মাতা গ্রেফতার

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে জুবিনের। আসামের মুখ্যমন্ত্রী গায়কের অনুরাগীদের সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। যদি তদন্তে অনুরাগীরা সন্তুষ্ট না হন, তা হলে সিবিআই তদন্তের কথাও বলেছেন তিনি।

এমএমএফ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin