জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক মোস্তাফিজুর

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক মোস্তাফিজুর

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচনে সিনিয়র জেলা ও দায়রা জজ (যশোর) মোহাম্মদ আলী হোসাইন সভাপতি এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে অনলাইন মাধ্যমে (ই-মেইলে) ভোট গ্রহন শুরু হয়ে চলে রাত পৌনে ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র জেলা জজ (পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) মো. নূরে আলম ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত ১০ জন হলেন- ফেরদৌস আরা, মো. আব্দুল মালেক, শাম্মী হাসিনা পারভীন, ফাহমিদা জাহাঙ্গীর, মো. ইয়াছির আরাফাত, মেহেদী হাসান মণ্ডল, মো. আব্দুছ সালাম, মোহাম্মদ হারুন-অর-রশীদ, শ্যাম সুন্দর রায় এবং মুনতাসির আহমেদ। এছাড়া যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত পাঁচজন হলেন- মো. তাজউল ইসলাম, ইফতি হাসান ইমরান, শাকিল আহমদ, ছগির আহমেদ এবং মো. আহসান হাবিব।

এই নির্বাচনে কমিশনার হিসেবে ছিলেন গোপালগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এবং ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক (যুগ্ম জেলা জজ) মুহা: মাসুদুজ্জামান ও আইন কমিশনের অনুবাদ কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) উজমা শুকরানা।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin