‘জুলাই আন্দোলনে ৪১ জেলার ৪৩৮ স্পটে হত্যকাণ্ড হয়েছে’

‘জুলাই আন্দোলনে ৪১ জেলার ৪৩৮ স্পটে হত্যকাণ্ড হয়েছে’

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে৩য় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে তিনি বলেন,জুলাই আগষ্টের আন্দোলন চলাকালে ৪১ জেলার ৪৩৮ স্পটে হত্যকাণ্ড হয়েছে আর মারণাস্ত্র ব্যবহার হয়েছে ৫০ টিরও বেশি জেলায়।সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেইজ থেকে।

তার ৩য় দিনের সাক্ষ্যগ্রহণে বলেন, জুলাই আন্দোলনসহ গত ১৫ বছরে যত হত্যা, খুন, যখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গী নাটক হয়েছে সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে বলেও জবানবন্দি দেন তিনি।

এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতেই ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইব্যুনাল-২। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার।

/এএস

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin