জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীতে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীতে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

রাজধানীর পল্লবীতে জুলাই ডকুমেন্টরি প্রদর্শনী চলাকালীন দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড় ৯টার দিকে পল্লবী হারুন মোল্লা মাঠে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই ডকুমেন্টারি চলার সময় হঠাৎ রাস্তা থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

তবে পুলিশের দাবি ককটেল নয়, পটকা ফুটানো হয়েছে।

পল্লবী থানার ওসি মফিজুর রাহমান বলেন, জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে আমাদের পুলিশের সদস্যরা ছিল। ঘটনার পর আমিসহ আমাদের অফিসাররা ঘটনাস্থলে গিয়ে ককটেলের কোনও আলামত পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পটকা জাতীয় কিছু ফুটানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin