জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০তম  দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপিত মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিন সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার ৪৮তম সাক্ষী ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করা হবে।

মামলায় আরও তিনজনের জবানবন্দির জন্য ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এরই ধারাবাহিকতায় এ মামলার নতুন সাক্ষী হিসেবে ট্রাইবুনালে হাজির হয়েছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তি।

এর আগে, ২১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে জুনায়েদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হয়। এরপর তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। তবে জেরা শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করা হয়।

সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

এদিকে, আবু সাঈদ হত্যা মামলায় আজ সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin