জুলাই অভ্যুত্থান: আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই অভ্যুত্থান: আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ফাইল ছবি।

জুলাই আন্দোলনে গত বছর ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ৫ মরদেহ ও ১ জনকে জীবিত পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই মামলার সাক্ষ্যগ্রহণ হবে।

রোববার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য-প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব।

শুনানিতে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না— এমন প্রশ্ন তোলেন ট্রাইব্যুনাল-২। পরে চিফ প্রসিকিউটর বলেন, এই বিতর্ক অহেতুক, ট্রাইব্যুনাল আইনে ওই বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে।

অপরদিকে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এছাড়া, জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামও সাক্ষ্য দিতে পারেন।

এর আগে, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক ও রাজসাক্ষীসহ, এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin