জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক নেতাদের কয়জন সন্তান জীবন দিয়েছে— প্রশ্ন সারজিসের

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক নেতাদের কয়জন সন্তান জীবন দিয়েছে— প্রশ্ন সারজিসের

পঞ্চগড় করেসপনডেন্ট:

জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ মানুষ, শ্রমিক ও তাদের সন্তানরা, আর মাঝখানে ফায়দা লুটছে কিছু রাজনীতিবিদ। এমন মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি -এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।  

আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময়, অভ্যুত্থানের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা কয়জন জীবন দিয়েছে -এমন প্রশ্নও রাখেন তিনি। 

সারজিস বলেন, আপনারা দেখবেন প্রত্যেক জেলা-উপজেলায় চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। উপজেলাগুলোতে ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে, যারা সেই উপজেলার সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। 

পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫টি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, দুপুর ১২টায় পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে শুরু হওয়া এই লংমার্চে, শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন তারা। এতে মাইক্রোবাস ও পিকআপের বহরও দেখা যায়।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin