জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নাই: বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নাই: বিএনপি

জুলাই জাতীয় সনদে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ শিরোনামে একটি আদেশ জারি করবে। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি-২ এবং সংযুক্তি-৩ এ সংযোজিত করা হয়েছে। বিএনপি মনে করে, সরকারের এমন আদেশ জারির এখতিয়ার নাই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ অক্টোবর) দুই দিন স্থায়ী কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। মঙ্গলবার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংষ্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ শীর্ষক প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘যে সব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সব সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমারা একমত হতে পারছি না।’

তিনি বলেন, ‘এসব সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মনগড়া যেকোনও সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে আনতে পারে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin