জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্যে পৌঁছাতে আবারও রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন।
এরই অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১১টায় শুরু হবে এ বৈঠক। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধির পর এটি হবে প্রথম বৈঠক।
এর আগে, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন। তবে একমত না হওয়ায় ১১ সেপ্টেম্বর থেকে ৩০টি দলের সঙ্গে আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন।
উল্লেখ্য, দুই পর্বে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবে একমত হয় রাজনৈতিক দলগুলো।
/এএইচএম