জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। যুগপৎ কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের তিন দিনের কর্মসূচির মধ্যে আছে ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

সংবাদ সম্মেলনে সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক যে পাঁচ দফা দাবি ঘোষণা করেন, সেগুলো হলো জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন; আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এ দেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ; জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা; আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি (সংখ্যানুপাতিক প্রতিনিধি) বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নায়েবে আমির ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন ও আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মূসা, প্রচার সম্পাদক হাসান জুনাইদ প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin