জুলাই সনদে স্বাক্ষর না করলে আকাশ কালো মেঘে ছেয়ে যাবে: রিজভী

জুলাই সনদে স্বাক্ষর না করলে আকাশ কালো মেঘে ছেয়ে যাবে: রিজভী

রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালো মেঘে ছেয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীচরে সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করা এক ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘অহেতুক গণভোট নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে। গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সময় যদি কেউ অন্তরায় হয়ে দাঁড়ায়, তবে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। আর গণতন্ত্র বিনাশীদের পুনরাবির্ভাবের সুযোগ দিলে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ’

তিনি আরও বলেন, ‘একজন বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করেছেন—এমন খবর পেয়ে আমি পরিবারটির পাশে দাঁড়াতে এসেছি। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করবো, যাতে এই দেশে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। ’

এসবিডব্লিউ/আরবি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin