জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি: রাশেদ প্রধান

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৭ দফা দাবিতে জাগপা আয়োজিত বিজয় নগর পানির ট্যাংক থেকে পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। হিন্দুস্তানী অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার ফ্যাসিজম দেখতে চাই না। হিন্দুস্তানী আপা জাপা ১৪ দল নিষিদ্ধ করে জনগণের দাবি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে।

রাশেদ প্রধান বলেন, নতুন বাংলাদেশে দেশের চেয়েও কম মূল্যে হিন্দুস্তানে ইলিশ যায় কেন? আদানিকে উপহার দেওয়া ৯শ একর দেশের জমি ফেরত নেওয়া হচ্ছে না কেন? দেশের মাটি থেকে হিন্দুস্তানি ষড়যন্ত্র এবং তৎপরতা থামানো যাচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। কথা বার্তা পরিষ্কার, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য জোরালো এবং কার্যকরী কূটনৈতিক ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা এবং হিন্দুস্তানের মাঝে সম্পাদিত সব অসম গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং বাতিল করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মুঃ মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, ঢাকা জেলা যুব জাগপা সভাপতি মোহাম্মদ শামীম প্রমুখ।

টিএ/এএটি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin