জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক

জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক

জুলাই জাতীয় সনদ ২০২৫ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে এক সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) অনুষ্ঠেয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মূলতবি সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে সেগুলো চূড়ান্ত করা হয়েছে।

এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে ইতোপূর্বে বিশেষজ্ঞগণের প্রদত্ত মতামত ও পরামর্শসমূহ পুনরায় পর্যালোচনা করা হয়। পাশাপাশি, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান, ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

/এএস

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin