জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খালিদ মুসাব্বির আশিক নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, খালিদ উপজেলার হাটবাকইল একটি মসজিদের জুমার নামাজ পড়াতে যাচ্ছিলেন। পথে হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, স্থানীয়রা বাসটিকে জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যান। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin