জয়পুরহাটে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

জয়পুরহাটে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন হয়েছেন।  

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ খুনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ নিহত রোকেয়া বেগমের (৪৫) স্বামী জহির উদ্দিনকে তার বাড়ি থেকে আটক করেছে।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবীরুল ইসলাম জানান, তাজপুর গ্রামের দম্পতি জহির উদ্দিন ও রোকেয়া বেগমের মধ্যে দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে শুক্রবার দিবাগত রাতে জহির তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর বাড়িতেই অবস্থান করছিলেন। সকালে ঘটনাটি জানাজানির পর জহিরকে তার বাড়ি থেকে আটক করা হয়।

পরে নিহত রোকেয়ার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার পর এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin